
ইতালির প্রতিনিধি:
ইতালির ত্রেন্ত অঞ্চলের পর্যটন নগরী Costa Folgaria-তে হৃদয়ে বাংলাদেশ এসোসিয়েশন ইয়েজোলো ভেনিসের উদ্যোগে প্রথমবারের মতো শতাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী তুষার ভ্রমণের আয়োজন করা হয়।
দিনব্যাপী এই আয়োজনে প্রধান আকর্ষণ ছিলেন জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও ব্লগার জাবেদ একরাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউরোপের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ION TV-এর প্রতিনিধি, তরুণ সাংবাদিক সাজীবুল হাসান।
অনুষ্ঠানে মহিলাদের জন্য বালিশ খেলা এবং পুরুষদের জন্য দড়ি টানাটানি প্রতিযোগিতা বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। সকল অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ছিল গান, খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনা।

আয়োজনে ঐতিহ্যবাহী ইন্ডিয়ান ও উপমহাদেশীয় খাবার পরিবেশন করা হয়, যা প্রবাসীদের মাঝে দেশীয় আবহ ফিরিয়ে আনে।
সংগঠনের উপদেষ্টা সিদ্দিকুর রহমান জসীম আবেগঘন বক্তব্য দেন। সভাপতি ফখরুদ্দীন ওমর এলাকাবাসীকে অরাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সাধারণ সম্পাদক মামুন ভূঁইয়া সকল সহযোগী ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন—বিশিষ্ট ব্যবসায়ী ও নোয়াখালীর কৃতি সন্তান খলিলুর রহমান বিপ্লব ,ব্যবসায়ী ওমর ফারুক,ইয়েজোলোর বিশিষ্ট ব্যবসায়ী সাইফ উল্লাহ জাহাঙ্গীর ,সমাজকর্মী ছালাউদ্দীন ফারুক,চৌমুহনী-বেগমগঞ্জের সন্তান ও সাংস্কৃতিক সংগঠক জহুরুল ইসলাম শাওন
অনুষ্ঠানটি অনুষ্ঠানটি দক্ষতার সাথে পরিচালনা করেন সাইফ উদ্দিন খালেদ।
Costa Folgaria-র বরফে ঢাকা পাহাড়, সাদা প্রান্তর ও নীল আকাশের মেলবন্ধন যেন এক স্বপ্নের রাজ্য। প্রকৃতির এই সৌন্দর্য অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে এবং উপস্থিত সবার হৃদয়ে গভীর ছাপ ফেলে।
অংশগ্রহণকারীরা জানান, বরফে ঢাকা Costa Folgaria-র মনোমুগ্ধকর সৌন্দর্যের মাঝে এমন আয়োজন প্রবাস জীবনে নতুন আনন্দ ও উদ্দীপনা যোগ করেছে।


✍️ মন্তব্য লিখুন