বিশেষ প্রতিনিধি:
আয়ারল্যান্ডের লিমরিক সিটি সেন্টারে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘অল ইউরোপিয়ান বাংলাদেশি কমিউনিটি ইন আয়ারল্যান্ড’-এর আহ্বায়ক কমিটির প্রথম সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় মোহাম্মদ টিটু মিয়ার রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত আহ্বায়ক জনাব নজরুল ইসলাম। সভাটি পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব জনাব মফিজুর রহমান খোকন।
অনুষ্ঠানে আয়ারল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ অংশ নেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন লিমরিক সিটি কাউন্সিলের সাবেক মেয়র ও কাউন্সিলর এবং সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব আজাদ তালুকদার।
সভায় সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— অচিরেই ‘অল ইউরোপিয়ান বাংলাদেশি কমিউনিটি ইন আয়ারল্যান্ড’-এর একটি পূর্ণাঙ্গ শক্তিশালী কমিটি গঠন করা হবে। এছাড়া, সংগঠনের পরবর্তী সাধারণ সভা আগামী মাসে ‘কর্ক’ শহরে অনুষ্ঠিত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ প্রবাসীদের কল্যাণ ও ঐক্য বজায় রেখে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

✍️ মন্তব্য লিখুন