আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নতুন সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন ‘ইউরোপিয়ান বাংলাদেশী কমিউনিটি ইন আয়ারল্যান্ড (European Bangladeshi Community in Ireland)’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে।
গত ২১ জুলাই ২০২৬ ডাবলিনের রেডকাউ হোটেলে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটির নাম চূড়ান্ত করা হয় এবং ১৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভাটি সঞ্চালনা করেন কমরুজ্জামান (ওয়াসিম)।
সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা বলেন, আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের অধিকার, কল্যাণ, সামাজিক সংহতি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতির পরিচয় তুলে ধরতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে মানবিক ও সামাজিক উদ্যোগে সংগঠনটি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।
নবগঠিত আহ্বায়ক কমিটি
আহ্বায়ক:নজরুল ইসলাম
যুগ্ম-আহ্বায়ক:
কাবিরুল ইসলাম
সেলিম আলম
মেহেদী হাসান
সদস্য সচিব:মফিজুর রহমান খোকন
সম্মানিত সদস্যবৃন্দ:১. জাবিল আহমেদ২. আহমেদ ইউসুফ৩. জাবেদ ইকবাল৪. মোহাম্মদ আনিসুর রহমান৫. এ. কে. হাসান৬. আরাদ৭. আলমাস মল্লিক৮. মোস্তফা কামাল টিটু৯. জাবেদ মিয়া১০. সাইফুল ইসলাম
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সংগঠনটি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে আয়ারল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশির জন্য একটি ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, সামাজিক সংহতি বৃদ্ধি, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা এবং বাংলাদেশ-আয়ারল্যান্ডের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
নবনির্বাচিত আহ্বায়ক নজরুল ইসলাম বলেন,
“এই সংগঠনটি হবে আয়ারল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশির একটি অভিন্ন প্ল্যাটফর্ম। আমরা ঐক্য, সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে একটি শক্তিশালী ও দায়িত্বশীল কমিউনিটি গড়ে তুলতে চাই। সকলের সহযোগিতা, মতামত ও দোয়া আমাদের একান্ত কাম্য।”
সভা শেষে উপস্থিত সদস্যরা নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করেন এবং সংগঠনের সফলতা কামনা করেন। একই সঙ্গে আয়ারল্যান্ডে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কল্যাণমুখী কমিউনিটি গড়ে তোলার আহ্বান জানানো হয়।

✍️ মন্তব্য লিখুন