এম জি বাবর (নোয়াখালী) প্রতিনিধিঃ
বেগমগঞ্জে দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মোঃ সামছুউদ্দিন সোহেল সহ প্রয়াত ৭ জন দলিল লেখকের স্মরনে এক শোক সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
সোমবার সকাল ১০ টায় রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গনে উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মোঃ মহি উদ্দিন ভূইয়া। সভা পরিচালনা করেন মোঃ আবুল কালাম আজাদ।
এতে প্রধান অতিথি ছিলেন, সাব রেজিষ্ট্রার আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন, হেদায়েত উল্যা, মোঃ আলতাফ হোসেন, মুহাম্মদ বাহার উদ্দিন, আমির হোসেন, আজিজুর রহমান মিঠু, মাঈন উদ্দিন মুকুল, আনোয়ারুল করিম মানিক, মহি উদ্দিন মনু, বজলুর রহমান মিন্টু, কামাল উদ্দিন, জহির উদ্দিন সবুজ, মোঃ হানিফ প্রমুখ।
বক্তারা বলেন, বেগমগঞ্জ দলিল লেখক সমিতির প্রয়াত সদস্যরা যে দায়িত্বশীলতার সহিত লেখকদের জন্য ধারাবাহিক ভাবে যে কল্যান মূখী কর্মসূচী প্রনয়ন করে গেছেন যুগ যুগ ধরে নতুন প্রজন্মরা লালন ও ধারন করবে। এতে লেখকরা ও তাদের পরিবারের উপকার হবে।
এরপর দুপুর ২টার দিকে একই স্থানে সিনিয়র দলিল লেখক আলতাপ হোসেনের সভাপতিত্বে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। যেহেতু গত দুই বছর যাবত কোন নির্বাচন বা কোন নির্বািচত কমিটি নাই সেহেতেু উক্ত সভায় আগামী ৩ মাসের জন্য আজিজুর রহমান মিঠুকে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি এই সময়ের মধ্যে একটি নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বাধ্য থাকিবে মর্মে সিদ্ধান্ত।

✍️ মন্তব্য লিখুন