শেকড় থেকে সুরে – দেশ ও প্রবাসে
দ্বিতীয় রাউন্ডে নির্ধারণের নিয়মাবলি:
🎵 বিচারকদের মূল্যায়নে থাকবে ৬০% নম্বর।
🎵 দর্শকদের ভিউসের ওপর থাকবে ৪০% নম্বর।
এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে—শুধু ভালো গান পরিবেশন করলেই হবে না, আপনাদের পোশাক, গেটআপ ও সামগ্রিক উপস্থাপনার দিকেও অবশ্যই বিশেষ নজর দিতে হবে। কারণ সুন্দর পরিবেশনা ও আকর্ষণীয় উপস্থাপনা একজন শিল্পীর প্রতিভাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলে।
📌 গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
🔹 ১৫ তারিখ রাত ১২টার পর: বিচারকদের নম্বর ও দর্শকদের ভিউসের ভিত্তিতে সেরা ১০ জন প্রতিযোগী নির্বাচন করা হবে।
এরপর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।
আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য বাংলা গানের প্রতিভাকে খুঁজে বের করা এবং দেশ ও প্রবাসের নতুন শিল্পীদের প্রতিভা সবার সামনে তুলে ধরা।
সকল প্রতিযোগীর জন্য রইল আন্তরিক শুভকামনা ও ভালোবাসা। আশা করি, আপনাদের সুরের মূর্ছনায় আমাদের এই আয়োজন আরও প্রাণবন্ত ও সফল হয়ে উঠবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। ❤️🎶
ধন্যবাদান্তে,
বাংলার প্রভাত পরিবার
#banglarprovat

✍️ মন্তব্য লিখুন