প্রেস রিলিজ
১৫.০৮.২০২৬খ্রিঃ
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ০১টি দেশীয় তৈরী পুরাতন ০১ নলা বন্দুক এল.জি (ওয়ান শুট্যার গান নামে পরিচিত) সহ ০২ জন আসামি গ্রেফতার।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:
নোয়াখালী জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও/সি, ডিবি, নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ নূরুল আলম সঙ্গীয় ফোর্সসহ ১৪ আগষ্ট ২০২৬খ্রিঃ তারিখ, ০১:৪০ ঘটিকার সময় সুধারাম থানাধীন ০৪নং কাদিরহানিফ ইউপির ০২নং ওয়ার্ড পশ্চিম মাইজদী সাকিনের দারুস সুন্নাহ এবতেদায়ী মাদ্রাসার ০৩ তলা ভবনের নীচ তলায় সিঁড়ির পশ্চিম পার্শ্বের কক্ষের ভিতর স্থানীয় লোকজন ০২ জন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে আটক করেন ১। পারভেজ হোসেন (৩১), পিতা-মৃত আব্দুল হক, মাতা-সালেহা বেগম, ২। মোঃ ফয়সাল (২৩), পিতা-আবুল কালাম, মাতা-লাইলী বেগম, উভয় সাং-পশ্চিম মাইজদী, শান্তিনগর, ০১নং ওয়ার্ড, নোয়াখালী পৌরসভা, থানা-সুধারাম, জেলা-নোয়াখালীদের আটক করেন তাহাদের হেফাজত হইতে ০১টি দেশীয় তৈরী পুরাতন ০১ নলা বন্দুক এল.জি (ওয়ান শুট্যার গান নামে পরিচিত) উদ্ধার করেন।
আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নোয়াখালী।
✍️ মন্তব্য লিখুন