এম জি বাবর (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জে ৩টি অত্যাধুনিক অস্ত্র সহ জামাতের দুর্ধর্ষ ক্যাডার মো:আব্দুর রহিম (২১) গ্রেফতার হয়েছে। সে বসন্তের বাগ ভূইয়া বাড়ীর পিতাঃ জসিম উদ্দিনের ছেলে হয়।
৮জুন (সোমবার) সন্ধায় ৭টার বাংলা বাজার-গোপালপুর গামী ব্রিজ এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।
প্রতক্ষদর্শী ও পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ বাংলা বাজার হইতে গোপালপুর গামী ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার উপর পরিচালিত চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল আরোহী জামায়াতের স্থানীয় দুর্ধর্ষ ক্যাডার মো:আবদুর রহিম (২১) কে ৩টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগাজিন এবং নাম্বার বিহীন একটি মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হাবিবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আবদুর রহিমের নিকট থেকে অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও হোন্ডা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে

✍️ মন্তব্য লিখুন