এম জি বাবর নোয়াখালী
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আসামি গ্রেফতার|
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:
নোয়াখালী জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও/সি, ডিবি, নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ হেলাল উদ্দিন , জেলা গোয়েন্দা শাখা, নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৪ মে ২০২৬খ্রিঃ তারিখ, ২৩.৩০ ঘটিকার সময় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, সুধারাম মডেল থানাধীন পৌরসভার লক্ষীনারায়নপুর ০৩ নং ওয়ার্ডস্থ মেসার্স আব্দুল হক পেট্রোল পাম্প এর সামনে পাকা রাস্তার উপর বাঁধন পরিবহনের ভিতরে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আফসার উদ্দিন(৩২), পিতা-ফরিদ আলম, মাতা-রাবেয়া, সাং-উলুচামরী, দক্ষিণ হিল্লা, পোঃ হনীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে আটক করে এবং তাহার দেহ তল্লাশি করিয়া তাহার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেট হইতে নিজ হাতে বাহির করিয়া দেওয়া কাল কসটেপ দ্বারা মোড়ানো একটি চিপসের প্যাকেটের ভিতর হইওতে ১০০০ (এক হাজার) জপিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া দীন।

✍️ মন্তব্য লিখুন