এম জি বাবর(নোয়াখালী):
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সকালে চৌমুহনী পাবলকি হল চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে চৌরাস্তা ঘুরে বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এরপর পান্তা ইলিশ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার দিন ব্যাপী সারাদেশের মত বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংঘঠনের উদ্যেগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুল অনুষ্ঠান বেগমগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয়ের মাঠে ৫০টি স্টল বসানো হয়। এছাড়াও বিদ্যালয় মাঠে কয়েকটি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর গান পরিবেশনায় মনোজ্ঞ অনুষ্ঠান হয়।
এর আগে আলোচনা সভায় বেগমগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ কায়েসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, উপজেলা বি এন পির আহব্বায়ক বাবু কামাক্ষা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বি এন পির আহব্বায়ক পৌর বি এন পির আহব্বায়ক মোঃ জহির উদ্দিন হারুন সহ বিভিন্ন সংঘঠনের নেতৃবন্দ আলোচনা করেন।
বক্তাগন বলেন, বাঙ্গালীর হাজার বছরের ঐতিহ্য নববর্ষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পালন করে আসছে। এ ধারাবাহিকতা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন প্রতিবছর প্রজন্ম থেকে প্রজন্ম লালন ধারণ করবে। কোন অপশক্তি তা রোধ করতে পারবে না। এতে বাধা আসলে যে কোন মূল্যে অপশক্তিকে প্রতিহত করা হবে।

✍️ মন্তব্য লিখুন