
নিউজ রিপোর্ট:
ইতালির মারঘেরায় এসিএস ভেনিস ক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মারঘেরা জামে মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই ইফতার মাহফিলে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম সৈয়দ জাকারিয়া আল হোসাইন। এ সময় তিনি রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান সংগঠনের সভাপতি মোশাররফ মোল্লা। তিনি বলেন, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে এসিএস ভেনিস ক্লাব প্রবাসী কমিউনিটির কল্যাণে আরও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবে।

পরিশেষে, দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এবং উপস্থিত সবাই একসাথে ইফতার গ্রহণ করেন। পুরো আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।
✍️ মন্তব্য লিখুন