এম জি বাবর নোয়াখালী (প্রতিনিধি):
বেগমগঞ্জের চৌমুহনীতে তিনটি প্রাইভেট হাসপাতালে যৌথ অভিযানে দুইটির লাইসেন্স না থাকায় এবং একটিতে স্বাস্থ্য সেবা বর্হিভূত কর্মকান্ড ধরা পড়ায় পৃথক ভাবে জরিমানা ও একটি সিলাগালা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৩টা থেকে সন্ধা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় প্রতিনিধি ও জেলা সিভিল সার্জনের উপস্থিতিতে মঙ্গলবার বিকেল ৩টার দিকে যৌথ অভিযান চালিয়ে চৌমুহনী পূর্ব বাজার ড্রিম হাসপাতাল ও হলি কেয়ার হাসপাতাল এবং ইডেন হাসপাতালে পৃথক ভাবে অভিযান চালানো হয়। এসময় ড্রিম হাসপাতাল ও হলি কেয়ার হাসপাতালের লাইসেন্স না থাকায় এবং ইডেন হাসপাতালে স্বাস্থ্য সেবা বর্হিভূত কর্মকান্ডের কারনে উক্ত হাসপাতাল গুলোকে জরিমানা ও সিলগালা করা হয়।
এ ব্যাপারে বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট সাদাত হোসেন জানান, অভিযানের পর লাইসেন্সের বৈধ কাগজপত্র না থাকায় ড্রিম হাসপাতালকে ২৫ হাজার টাকা ও হলি কেয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা, ইডেন হাসপাতালকে ১লক্ষ টাকা জরিমানা ও সিলগালা করা হয়।
তিনি আরও বলেন, পুনরায় স্বাস্থ্য সেবার কার্যক্রম পরিচালনার জন্য হাসপাতালের কর্তৃপক্ষকে জেলা সিভিল সার্জন থেকে বৈধ ভাবে কাগজপত্র সরবারহ করার জন্য বলা হয়েছে।

✍️ মন্তব্য লিখুন