৩১ মার্চ ২০২৬, ০৮:৫৮ PM
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র অধিদপ্তর (ডিএফপি)-এ চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৩১ মার্চ) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
—
কী ঘটেছে
বিবৃতিতে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থান’ভিত্তিক সরকারি অনুমোদনপ্রাপ্ত কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের অর্থ ছাড় সংক্রান্ত জটিলতার কারণে নির্মাতারা আগের দিন ডিএফপি কার্যালয়ে যান। দীর্ঘদিন ধরে বিলম্বিত অর্থ ছাড়ের প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গেলে ডিএফপি মহাপরিচালকের কার্যালয়ের ভেতরেই এক কর্মকর্তার নেতৃত্বে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় একাধিক নির্মাতা আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানানো হয়।
অভিযোগ ও উদ্বেগ
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়—
হামলার সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীরা সরাসরি জড়িত থাকতে পারেন
ঘটনার সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে যাওয়া বা মুছে ফেলা হয়েছে
এতে সংশ্লিষ্ট দপ্তরের ভেতরের একটি অংশের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়
এ ঘটনাকে “অত্যন্ত উদ্বেগজনক ও সন্দেহজনক” বলে উল্লেখ করেছে এনসিপি।
এনসিপির বক্তব্য
দলটি বলেছে, একটি সরকারি প্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের হামলা শুধু আইন-শৃঙ্খলার অবনতি নয়, বরং এটি সাংস্কৃতিক অঙ্গন ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
অর্থ ছাড়ের মতো প্রশাসনিক বিষয়কে কেন্দ্র করে সহিংসতা, চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগকে তারা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য “অশনি সংকেত” হিসেবে দেখছে।
দাবিসমূহ
এনসিপি ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকটি দাবি জানিয়েছে—
জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা
সিসিটিভি ফুটেজ গায়েব হওয়ার বিষয়টি নিরপেক্ষ তদন্ত
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায় নিরূপণ
আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা
✍️ মন্তব্য লিখুন