বাংলার প্রভাত ডেস্ক


তথ্যচিত্র: সজীব আল হোসাইন
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইতালির ভেনিসে বসবাসরত ভৈরববাসীর উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ ২০২৬) স্থানীয় বায়তুল মা’মূর কেন্দ্রীয় জামে মসজিদে প্রতি বছরের ধারাবাহিকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

ইফতার মাহফিলকে কেন্দ্র করে ভেনিসের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী বাংলাদেশি ও ভৈরব অঞ্চলের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়। প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝেও নিজ এলাকার মানুষের সঙ্গে একত্রে ইফতার করতে পেরে উপস্থিত প্রবাসীদের মাঝে ছিল ব্যাপক আনন্দ ও উৎসাহ।
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, প্রতি বছরের মতো এবারও ভৈরববাসীর এই সম্মিলিত আয়োজন প্রবাসীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।
ইফতারের আগে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে নিজস্ব ধর্মীয় ও সামাজিক সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যেই দীর্ঘদিন ধরে এ ধরনের ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে।
ইফতার শেষে উপস্থিত মুসল্লিরা জামাতের সঙ্গে মাগরিবের নামাজ আদায় করেন।
অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করা সকল প্রবাসী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।
✍️ মন্তব্য লিখুন