টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণের অভিযোগে জয়নাল আবেদীন নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটকের পর জরিমানা আদায় করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ ওই ব্যক্তির কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সহকারী কমিশনার নিজেই।

✍️ মন্তব্য লিখুন