ইয়ানূর রহমান : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার সাময়িকভাবে স্থগিতসহ ভারতের সঙ্গে টানা তিন দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
রাতে বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বেনাপোলসহ দেশের সব বন্দর দিয়ে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার চিঠি আসে বন্দর ও ইমিগ্রেশনে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ থাকবে-এমন নির্দেশনার একটি চিঠি আমার দফতরে এসেছে। পাশাপাশি বুধবার ও বৃহস্পতিবার আমদানি-রফতানি কার্যক্রমও বন্ধ থাকবে।
✍️ মন্তব্য লিখুন