নিজস্ব প্রতিবেদক
২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চার দিনের সরকারি সফরে জাপান গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকবেন। পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
এবারের ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠান স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সেনাপ্রধানের এই সফরে বাংলাদেশের ক্রীড়াবিদদের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের বিষয়টিও গুরুত্ব পাবে।
✍️ মন্তব্য লিখুন