এম জি বাবর। ব্যাপক আয়োজনে ২ বৈশাখ ১৫ এপ্রিল বুধবার সকালে রাজধানীর শিশু কল্যাণ পরিষদে আলোচনা সভা ও গুনীজন সম্মাননা প্রদান করেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন । সংগঠনের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সুখ দুঃখ লাগবে সহযোগী হিসেবে প্রেসক্লাব ইউনিটি আত্মপ্রকাশ করেন। তথ্যবাংলা ফাউন্ডেশন,, ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব, ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া আহবায়ক, দৈনিক নবজীবন পত্রিকা সম্পাদক নূরুন্নাহার সদস্য সচিব, সম্মিলিত সাংবাদিক সোসাইটি সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া কার্যকরী সদস্য মনোনীত হন। কেন্দ্রিয় কার্যকরী পরিষদ ২৫ সদস্য বিভিন্ন পদে, জেলা উপজেলা সমন্বয়ক দ্বারা কেন্দ্রিয় কমিটি ১২৫ জন ও ৭ সদস্য উপদেষ্টা পরিষদ এর নাম ঘোষণা করা হয়। পুলিশ অফিসার জেলা পর্যায়ে ২ জন, সমাজ সেবক ২ জন ও অন্যান্য ধারায় মোট ২৮ গুনীজনকে মানবাধিকার সম্মাননা প্রদান করা হয়। হোসাইনিয়া পাক দরবার শরীফ তত্বাবধানে শান্তি ও সমৃদ্ধি কামনায় দেশ জাতীর কল্যাণে মিলাদ ও বিশেষ দোয়া করেন মুফতি ফেরদাউস খান। সকলের মঙ্গল কামনায় বৈশাখী বর্যবরন আনন্দ আয়োজন করা হয়।

✍️ মন্তব্য লিখুন