নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিনিয়োগ খাতে নতুন কাঠামোগত পরিবর্তনের পর গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তাঁকে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’-এর চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
সরকার বিনিয়োগ-সংক্রান্ত তিনটি প্রতিষ্ঠান—বিডা, বেজা ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ)—একীভূত করে নতুন ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠন করেছে। নতুন এই সংস্থার মাধ্যমে দেশের বিনিয়োগ কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে।
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পায়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। নতুন দায়িত্বে তাঁর সামনে থাকবে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, উদ্যোক্তাদের জন্য সেবা সহজীকরণ এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ
✍️ মন্তব্য লিখুন