ইয়ানূর রহমান : শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে সুমন হোসেন নামে এক ছাত্রলীগ কর্মী আটক হয়েছে। আটকতৃত ছাত্রলীগ কর্মী সুমন শার্শার বেলতা গ্রামের আব্দুল বিশ্বাষের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই চিরঞ্জিৎ মন্ডল সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম শনিবার রাতে কাশিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সুমন হোসেন নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে। বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪( মামলা নং ০১, তারিখ০১/১০/২০২৫) তাকে আটক করা হয়েছে।
পুলিশ সুত্র আরো জানায়, গ্রেফতারকৃত আসামীকে ১৬আগষ্ট দুপুরে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। থানা এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত আছে। থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক

✍️ মন্তব্য লিখুন