প্রাণ কুমার রায় | ঢাকা জেলা প্রতিনিধি
প্রকাশ: ১০ই জুলাই ২০২৬
শনিবার (১১ জুলাই) সংগঠনের প্রধান উপদেষ্টা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান মামুন এবং উপদেষ্টা নাঈম আল ফারাবী, আসিফ সিদ্দিক অপু ও সৌরভ চন্দ্র রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য
ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ পরিষদ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (কবি নজরুল ক্যাম্পাস)-এর নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আসিফুজ্জামান (আসিফ)। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হিমাংশু শেখর মহন্ত এবং সাধারণ সম্পাদক হয়েছেন জয় কুমার রায়।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে গৌতম চন্দ্র বর্মন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আসাদুজ্জামান মারুফ, ক্রীড়া সম্পাদক হিসেবে সাফির হোসেন, নারী বিষয়ক সম্পাদক হিসেবে আনিকা জিন্নাত তিশা, তথ্য ও প্রচার সম্পাদক হিসেবে সামসে রাব্বি এবং দপ্তর সম্পাদক হিসেবে হৃদয় চন্দ্র রায় দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন কমিটি জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বয়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে কাজ করবে।
নবনির্বাচিত সভাপতি মো. আসিফুজ্জামান (আসিফ) বলেন, “ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ পরিষদ আমাদের সবার প্রাণের সংগঠন। সহপাঠীদের আস্থায় সভাপতির দায়িত্ব পাওয়াকে আমি সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব হিসেবে দেখছি। এই সংগঠনকে আমরা এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে জেলার প্রতিটি শিক্ষার্থী প্রয়োজনে সহযোগিতা, পরামর্শ ও আপনজনের মতো পাশে থাকার নিশ্চয়তা পাবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। নতুন এই যাত্রায় সবার সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করছি।”
উল্লেখ্য, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্প্রতি রাজধানীর সাতটি সরকারি কলেজকে নিয়ে গঠিত নতুন সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু করেছে। এই বিশ্ববিদ্যালয়ের আওতায় অধ্যয়নরত বিভিন্ন জেলার শিক্ষার্থীদের নিয়ে একাধিক জেলা কল্যাণ সংগঠন ইতোমধ্যে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
✍️ মন্তব্য লিখুন