এম জি বাবর (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও লাউতলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন (৫৯) আকষ্মিক ভাবে মৃত্যু বরন করছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার দুপুরে তিনি চৌমুহনী পূর্ব বাজারে কমপোর্ট হাসপাতালে নেওয়ার পর শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাত ৮ টায় চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার শেষে ছয়ানী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের বাড়ীতে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে মরহুম স্ত্রী, দুই কন্যা, এক পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও বহু শুভাকাঙ্খী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বেগমগঞ্জ উপজেলার শিক্ষক সমিতির সভাপতিসৈয়দ আবদুল্ল্যাহ ফারুক সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও মানবিক সংস্থার পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

✍️ মন্তব্য লিখুন