ভেনিস, ইতালি : স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. মোহসিনের ইতালি আগমন উপলক্ষে ভেনিসে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মুরাদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক কাজী আব্দুল্লাহ আল বাকি রোনাক।
অনুষ্ঠানে ভেনিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অঞ্চলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মো. মোহসিনের ইতালি আগমনকে স্বাগত জানান এবং তাঁর দীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
বক্তারা প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, প্রবাসে নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা প্রেসক্লাব ভেনিসের নেতৃবৃন্দকেও ‘বাংলাদেশ’ লেখা মালপাট উপহার দিয়ে সম্মাননা জানানো হয়।
সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্মানবোধের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ প্রবাসে বাংলাদেশি কমিউনিটির বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বার্তা প্রেরক: সজীবুল হোসাইন, ভেনিস, ইতালি।
বাংলার প্রভাত

✍️ মন্তব্য লিখুন