এম জি বাবর||নোয়াখালী প্রতিনিধি
বেগমগঞ্জের রসুলপুর ইউপির ৩নং ওয়ার্ড লতিফপুর সাকিনে রজ্জব আলী বেপারী বাড়ির বিল্ডিং এর ২য় তলা উত্তর পাশের ইউনিটের ড্রয়িং রুমে অভিযান পরিচালনা করার সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন আসামি পালিয়ে যায়। মাদক ব্যবসায়ী রোকেয়া বেগম (৪০), পিতা-মৃত নুর নবী, স্বামী-ওমর ফারুক, মাতা-সালমা বেগম, সাং-লতিফপুর (রজ্জব আলী বেপারীর বাড়ী), ৩নং ওয়ার্ড, ১৩নং রসুলপুর ইউনিয়ন, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালীকে আটক করে এবং তাহার ড্রয়িং রুমে তল্লাশি করিয়া বেসিনের পিছনে রক্ষিত অবস্থায় ৯০৫ (নয়শত পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেট ধৃত আসামী দেখানো এবং নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উদ্ধার পূর্বক ঘটনাস্থলে জব্দ তালিকা মূলে জব্দ করেন।
✍️ মন্তব্য লিখুন