(নোয়াখালী):
নোয়াখালীর বেগমগঞ্জ হাসপাতালের এক ইউনিয়ন স্বাস্থ্য সহকর্মীর বিরুদ্ধে দায়িত্বে অনুপস্থিত, ই, পি, আই টিকা, পরিচ্ছন্ন কর্মীর নিয়োগ, স্বাস্থ্য সহকারী নিয়োগকৃতদের সার্ভিস বুক চালুর নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী হুমায়ুন কবির মিলনের বিরুদ্ধে ই,পি,আই টিকা দেওয়ার নামে শিশুদের অভিভাবক থেকে ৩শ টাকা হারে, পরিচ্ছন্ন কর্মী নিয়োগের নামে কতিপয় উর্ধ্বতন কর্মকর্তার প্রতিনিধি হিসেবে ৪০ হাজার টাকা থেকে ১লক্ষ টাকা পর্যন্ত চলতি বছরে ৩৪ জন স্বাস্থ্য সহকারীর নিয়োগ প্রাপ্তদের থেকে সার্ভিস বুক চালু করতে ৩শ টাকার স্থলে ৮হাজার ৫শ টাকা আদায়, কর্মস্থলে উপস্থিত না থেকে আস্থাভাজনকে দিয়ে টিকা কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে তার অনুপস্থিতি ও বহিরাগত লোক দিয়ে টাকা আদায়ের বিরুদ্ধে এলাকায় শত শত নারী পুরুষ এক পর্যায়ে পাকড়াও এবং মারধর করে। ঐ স্বাস্থ্য সহকারী পরিচ্ছন্ন কর্মীদের থেকে যে টাকা আদায় করেছে বিষয়টি ধরা পড়ায় টি এইচ ও হাছান খায়ের চৌধুরীর মাধ্যমে কিছু কিছু টাকা ফেরত দিতে বাধ্য হয়। অবশিষ্ট টাকা ফেরৎ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও অদ্যবদি ফেরৎ দেওয়া হয় নি। এছাড়াও সার্ভিস বুক চালুর নামে যে টাকা নিয়েছে সে টাকা দিবে দিবে বলে যাচ্ছে।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাছান খায়ের চৌধুরী বলেন, পরিচ্ছন্ন কর্মীদের নিকট যে টাকা নিয়েছে অনেককে ফেরৎ দেওয়া হয়েছে। আর সার্ভিস বুক চালুর নামে ও ই ,পি, আই টিকা দেওয়ার সময় টাকা এবং হাসপাতালের টেন্ডারের সাথে জড়িত রয়েছে বলে শুনেছি। কিন্তু কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। করলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থ্যা নেওয়া হবে।
তিনি আরো বলেন, অনিয়ম দূর্নিতি স্বজনপ্রীতি, ঘুষ সহ কোন কিছুর সাথে আমাকে কেউ জড়াতে পারবে না। যদি আমার বিরুদ্ধে অভিযোগ দিতে হলে প্রমাণ দেখাতে হবে।

✍️ মন্তব্য লিখুন