নিজস্ব প্রতিবেদক | ১৫ মার্চ ২০২৬
দেশের অন্যতম বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান Evercare Hospital Dhaka জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হাসপাতালটির মেডিকেল অনকোলজি বিভাগে ‘রেসিডেন্ট মেডিকেল অফিসার’ পদে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ মার্চ থেকে আবেদন শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা ২১ মার্চ ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের তথ্য
প্রতিষ্ঠান: Evercare Hospital Dhaka
পদের নাম: রেসিডেন্ট মেডিকেল অফিসার
বিভাগ: মেডিকেল অনকোলজি
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্ত কর্মী হাসপাতালের প্রতিষ্ঠানিক নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
যোগ্যতা
প্রার্থীদের ক্ষেত্রে নিম্নোক্ত যোগ্যতা থাকতে হবে—
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে
হাসপাতালভিত্তিক কাজের দক্ষতা থাকতে হবে
সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন, দায়িত্ব ও অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট চাকরির বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ২১ মার্চ ২০২৬।
সূত্র: Bdjobs.com
✍️ মন্তব্য লিখুন