জি বাবর প্রতিনিধি, (নোয়াখালী):
নোয়াখালীর বেগমগঞ্জ সাব রেজিস্ট্রী অফিসের সাবেক সভাপতি মোঃ সামছু উদ্দিন সোহেলের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
রোববার সকাল ১০টায় মরহুমের গনিপুরস্থ নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হয়।
এর আগে তিনি শনিবার সন্ধায় ৭টার দিকে হটাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাকে মাইজদি প্রাইম হাসপাতাল (প্রাইভেট) এ নেওয়ার পর কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুকালে মরহুম স্ত্রী, ২কন্যা, ৩পুত্র সহ ও আত্নীয়স্বজন, হিতাকাঙ্খী, শুভাকাঙ্খী, শুভানুধায়ী রেখে গেছেন।
তাহার জানাজায় বেগমগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের সাব-রেজিষ্ট্রার আবুল কালাম আজাদ, অফিস প্রধান সহকারী আহসান উল্যাহ, খোরশেদ আলম চৌমুহনী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, বেগমগঞ্জ দলিল লেখক সমিতির সাবেক ক্যাশিয়র বাহার উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মনির হোসেন, সাবেক ভিপি বেলাল হোসেন, মজিবুর রহমান বাচ্চু, বেলায়েত হোসেন রাজু সহ সহস্রাধিক মুসল্লী জানজায় অংশ নিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

✍️ মন্তব্য লিখুন