
ইয়ানূর রহমান : যশোরের অভয়নগরে চলিশিয়ায় যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়েছে। রোববার (রাতভর) যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও পেট্রোল উদ্ধার করা হয়।
জানা গেছে, অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মাহফুজের নেতৃত্বে যৌথ বাহিনী অভয়নগর উপজেলা চলিশিয়ার মারুফ হোসেনের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মারুফ হোসেন পালিয়ে যায়। পরে বাড়িটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৪টি পেট্রোল বোমা, ২টি অ্যামোনেশন (অসসঁহরঃরড়হ), ১টি চাইনিজ কুড়াল, ১টি হকি স্টিক, ৫টি চাপাতি, ৩টি মাঝারি ছুরি, ২টি মাঝারি রান্দা এবং ১টি বড় রামদা।
উদ্ধারকৃত অস্ত্র ও পেট্রোল বোমাগুলো অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছ। অভয়নগর থানায় এসব উদ্ধারকৃত অস্ত্র জমা দেওয়া হয় বলে নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পলাতক মারুফ হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।#
✍️ মন্তব্য লিখুন