দক্ষিণ ভারতের প্রখ্যাত অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা এবং জনপ্রিয় নায়িকা রাশমিকা মন্দানার বিয়ের আনুষ্ঠানিকতা অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে সোমবার (২ ফেব্রুয়ারি) এই তারকা জুটির বিয়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গত কয়েকদিন ধরে বিনোদন জগতে তাদের বিয়ের খবর নিয়ে নানা জল্পনা চলছিল। সদ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও এই গুঞ্জনকে আরও নিশ্চিত করেছে।
ভিডিওতে দেখা গেছে, উদয়পুরের রাজকীয় প্রাসাদটি লাল ভেলভেট কাপড়, রঙিন ফুল ও কারুকার্যপূর্ণ পিতলের সামগ্রী দিয়ে জমকালোভাবে সাজানো হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট টিম বিয়ের আসরের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছে।
সূত্র জানায়, ১ ফেব্রুয়ারি থেকে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মেহেদি, সংগীত এবং ককটেল পার্টি অনুষ্ঠিত হয়েছে। সোমবার মূল বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে বিজয় ও রাশমিকা নতুন জীবন শুরু করবেন।
যদিও দীর্ঘদিন ধরে এই তারকা জুটির প্রেমের সম্পর্ক নিয়ে চর্চা রয়েছে, তারা জনসমক্ষে এ বিষয়ে আগে মুখ খোলেননি।

✍️ মন্তব্য লিখুন