ওমানের রাজধানী মাস্কাটে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) ঘোবরা এলাকায় হয় এ দুর্ঘটনা। নিহত দুইজনের বাড়ি কুমিল্লা। বাকিরা কক্সবাজারের বাসিন্দা।
এর মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তাদের একজন কক্সবাজারের উখিয়া উপজেলার প্রদীপ কুমার ও অন্যজন রামু উপজেলার লোকমান হাকিম।
নিহতদের এক প্রতিবেশীরা জানান, কাজ শেষ করে একটি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তারা। সেসময় অন্য একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে শেষ রক্ষা হয়নি। নিহতদের মরদেহ কুলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে ওমানের বাংলাদেশ দূতাবাস জানায়, গুরুত্বের সাথে দেখা হচ্ছে বিষয়টি। ওমানে আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হবে তাদের মরদেহ।

✍️ মন্তব্য লিখুন