নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১০ PM
থাইল্যান্ডের রাজধানী Bangkok-এ অবস্থিত Vejthani International Hospital-এ চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী Fakir Mahbub Anam।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে হাসপাতালে গিয়ে তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন মন্ত্রী।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, সরকার আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সহায়তা প্রদান করছে এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় মানবিক সহায়তার অংশ হিসেবে মন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ থাই বাথ আর্থিক সহায়তা প্রদান করেন।
সরকারি সূত্র জানিয়েছে, গুরুতর আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিদেশে পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে এসব যোদ্ধা বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন