জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)। প্রতিষ্ঠানটি ৯ম থেকে ২০তম গ্রেডে মোট ১১টি পদে ২০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত এ বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে ১২ মার্চ সকাল ১০টা থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ এপ্রিল ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
যেসব পদে নিয়োগ
১. সহকারী পরিচালক (সাধারণ/কর্মচারী/বাজেট ও হিসাব/প্রটোকল ও পাবলিক রিলেশনস/ডরমিটরি লজিস্টিকস/মালামাল ও ক্রয়)
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির মাস্টার্স অথবা দ্বিতীয় শ্রেণির অনার্সসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি।
২. ক্যাটালগার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
যোগ্যতা: গ্রন্থাগারবিজ্ঞানে ডিপ্লোমাসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
৩. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
কম্পিউটার মুদ্রাক্ষরে গতি: বাংলায় মিনিটে ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ।
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস; কম্পিউটার টাইপিং গতি বাংলায় ও ইংরেজিতে মিনিটে ২০ শব্দ।
৫. ক্যাফেটেরিয়া হিসাব সহকারী
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
৬. গাড়িচালক
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
যোগ্যতা: এসএসসি পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা।
৭. অফিস সহায়ক
পদসংখ্যা: ৭
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
৮. মালি
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
৯. বার্তা বাহক
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
১০. গেস্টহাউস অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
১১. কার্পেন্টার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়সসীমা
প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে (১০ মার্চ ২০২৬ তারিখ অনুযায়ী)।
আবেদন ফি
টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে এসএমএস করে আবেদন ফি জমা দিতে হবে।
পদ ১: ২২৩ টাকা
পদ ২–৬: ১১২ টাকা
পদ ৭–১১: ৫৬ টাকা
অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতি পাওয়া যাবে বিপিএটিসির অফিসিয়াল ওয়েবসাইটে।
আবেদনের শেষ সময়: ৫ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা।
✍️ মন্তব্য লিখুন