অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬
সরকার ছয়জন মন্ত্রী, মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা এবং দুইজন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে মোট নয়জনকে নিয়োগ দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা বা প্রতিমন্ত্রী যতদিন দায়িত্বে থাকবেন অথবা তাঁদের অভিপ্রায় অনুযায়ী এপিএস পদে বহাল রাখবেন, ততদিন এসব নিয়োগ কার্যকর থাকবে। চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুসারে নবম গ্রেডের বেতন স্কেল (২২,০০০–৫৩,০৬০ টাকা) অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
যাদের এপিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এপিএস: মো. ইউনুস আলী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের এপিএস: মো. মোয়াজ্জেম হোসেন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের এপিএস: মো. আকবর হোসেন
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর এপিএস: মো. আল মুনজির বিন ওবায়েদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের এপিএস: মো. আবদুল আউয়াল
খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের এপিএস: মো. আমিনুল ইসলাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর এপিএস: মীর সোলাইমান
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এপিএস: মো. তৌহিদুল ইসলাম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের এপিএস: মো. খাইরুল আমিন
সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এসব নিয়োগ সংশ্লিষ্টদের সম্মতির ভিত্তিতে দেওয়া হয়েছে এবং প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় পদগুলো অবিলম্বে কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
✍️ মন্তব্য লিখুন