নবম পে-স্কেলের চূড়ান্ত সুপারিশ ও দ্রুত গেজেট প্রকাশের দাবিতে মানিকগঞ্জে প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রায় ১১ বছর ধরে নতুন পে-স্কেল না হওয়ায় সরকারি কর্মচারীরা আর্থিক সংকটে রয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। তারা দ্রুত নবম পে-স্কেল চূড়ান্ত করে গেজেট প্রকাশের দাবি জানান।
বক্তারা আরও বলেন, আগামী বাজেটে পে-স্কেল বাস্তবায়নের জন্য বরাদ্দ নিশ্চিত না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন মো. ফরিদুল ইসলাম এবং বক্তব্য দেন বিভিন্ন পর্যায়ের নেতারা।
✍️ মন্তব্য লিখুন