প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৫ PM
বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)। ১০ম থেকে ২০তম গ্রেডে মোট ৩০টি পদে ১৯১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৫ মার্চ সকাল ১০টা থেকে, যা চলবে আগামী ২৬ এপ্রিল ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
গুরুত্বপূর্ণ পদ ও নিয়োগসংখ্যা
উল্লেখযোগ্য কয়েকটি পদ হলো—
গ্রন্থাগারিক (১)
উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) (১)
এস্টিমেটর (১)
ফোরম্যান (১)
বৈজ্ঞানিক সহকারী (৫৫)
কম্পিউটার অপারেটর (৩)
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (৮)
গাড়িচালক (১৭)
ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (১৭)
অফিস সহায়ক (৩১)
নিরাপত্তাপ্রহরী (১৭)
এ ছাড়া বিভিন্ন টেকনিক্যাল ও সহায়ক পদে আরও নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
পদভেদে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। অনেক পদের জন্য এসএসসি বা এইচএসসি পাসেই আবেদন করা যাবে, আবার কিছু পদের জন্য স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি প্রয়োজন।
বয়সসীমা
প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে (১০ অক্টোবর ২০২৫ তারিখ অনুযায়ী)।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণের পর নির্ধারিত সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর ব্যবহার করে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে।
আবেদন ফি
১–৪ নম্বর পদ: ২২৩ টাকা
৫ নম্বর পদ: ১৬৮ টাকা
৬–১৮ নম্বর পদ: ১১২ টাকা
১৯–৩০ নম্বর পদ: ৫৬ টাকা
(সার্ভিস চার্জসহ)
শেষ সময়
আবেদন করা যাবে ২৬ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।
বিস্তারিত যোগ্যতা, শর্ত ও আবেদনসংক্রান্ত তথ্য জানতে প্রার্থীদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট–এর অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
✍️ মন্তব্য লিখুন