ঢাকা, ৩১ মার্চ ২০২৬
২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। সোমবার (৩০ মার্চ) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন পরীক্ষা সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে পরিচালনার লক্ষ্যে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত কেন্দ্রগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় প্রতিটি কেন্দ্রের অধীনে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে, তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
এবারের পরীক্ষায় সরকারের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীরা নিজ নিজ নির্ধারিত কেন্দ্রেই অংশগ্রহণ করবে। কোনো শিক্ষার্থীকে ভেন্যু পরিবর্তন করে অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে হবে না। তবে বিশেষ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন প্রয়োজন মনে করলে কেন্দ্র সচিবের সঙ্গে পরামর্শক্রমে বিকল্প ভেন্যু নির্ধারণ করতে পারবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ডকে অবশ্যই অবহিত করতে হবে এবং নির্ধারিত কেন্দ্রের কেন্দ্র সচিবই ওই ভেন্যুর সার্বিক পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবেন।
উল্লেখ্য, এর আগে গত ৫ মার্চ একই পরীক্ষার কেন্দ্র তালিকা প্রাথমিকভাবে প্রকাশ করেছিল কারিগরি শিক্ষা বোর্ড। পরবর্তীতে সংশোধন এনে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।
✍️ মন্তব্য লিখুন