ইতালির পাদোভায় ধর্মীয় ও ভ্রাতৃত্বের বন্ধনে কুমিল্লা দক্ষিণ জেলা সমিতির ইফতার মাহফিল[/caption]

ইতালির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর পাদোভায় বসবাসরত কুমিল্লা দক্ষিণ জেলা সমিতি উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর ও ধর্মীয় পরিবেশে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েক শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাদোভা ও পার্শ্ববর্তী শহর থেকে আসা প্রবাসী বাংলাদেশি,ব্যবসায়ী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝে এ ধরনের আয়োজন নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করে।

পবিত্র রমজানের শিক্ষা নিয়ে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।ইফতারের আগে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা স্থানীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহজালাল।পরে সকলে মিলে ইফতারে অংশগ্রহণ করেন।আয়োজকদের পক্ষ থেকে সংগঠনের সভাপতি বাসার মোল্লা ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং সহ-সভাপতি আক্তাজ্জামান অনুষ্ঠান সফল হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
✍️ মন্তব্য লিখুন