অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রতিষ্ঠান মৎস্য অধিদপ্তর জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৬ থেকে ২০তম গ্রেডে ৭টি পদে মোট ২৮৪ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৯ ফেব্রুয়ারি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হবে ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে এবং চলবে ১৫ মার্চ ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পদভিত্তিক নিয়োগের বিস্তারিত
১. হ্যাচারি সহকারী
পদসংখ্যা: ৫টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞানসহ এসএসসি বা সমমান পাস এবং মৎস্য বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি।
২. ভান্ডার রক্ষক
পদসংখ্যা: ২টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
৩. গাড়িচালক
পদসংখ্যা: ৬টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: জেএসসি বা সমমান পাস, কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স।
৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৩৫টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
৫. ক্যাশিয়ার
পদসংখ্যা: ৪টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস।
৬. ডেকহ্যান্ড (উচ্চস্কেল)
পদসংখ্যা: ৬টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অব কম্পিটেন্সি।
৭. অফিস সহায়ক
পদসংখ্যা: ১২৬টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
আবেদন পদ্ধতি
প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে।
আবেদন ফি
১ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি (সার্ভিস চার্জসহ) ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সব গ্রেডে অনগ্রসর প্রার্থীদের জন্য ফি ৫৬ টাকা।
সময়সীমা
অনলাইনে আবেদন শুরুর সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ১৫ মার্চ ২০২৬, বিকেল ৫টা
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতি মৎস্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
✍️ মন্তব্য লিখুন