অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নেতাকর্মীদের সরব উপস্থিতিতে মুখর ছিল রাজধানীর মগবাজারে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়। তবে ফলাফল ঘোষণার একদিন পর সেখানে ভিন্ন চিত্র দেখা গেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে দেখা যায়, কার্যালয়ে হাতে গোনা কয়েকজন নেতাকর্মী ও কিছু সাংবাদিক ছাড়া তেমন কোনো উপস্থিতি নেই। নির্বাচনের দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত যেখানে নেতাকর্মীদের ভিড় ছিল, সেখানে আজ বিরাজ করছে প্রায় নিস্তব্ধ পরিবেশ।
নির্বাচন চলাকালে দলটির পক্ষ থেকে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করা হলেও বেসরকারি ফলাফলে স্পষ্ট হয়েছে যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি, এবং তারাই সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে।
তবে প্রত্যাশা পূরণ না হলেও দলীয় সূত্রের দাবি, অতীতের তুলনায় এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী বেশি সংখ্যক আসন পেতে যাচ্ছে, যা দলটির জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে দলটির নেতারা জানিয়েছেন, শুক্রবার জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানানো হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের ফলাফলকে ঘিরে দলটির পরবর্তী কৌশল ও অবস্থান স্পষ্ট হবে সেই প্রতিক্রিয়ার মাধ্যমেই।

✍️ মন্তব্য লিখুন