এম জি বাবর নোয়াখালী
বেগমগঞ্জ উপজেলার শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ডিবি নোয়াখালী হাতে গ্রেফতার।
তাহার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্র, মার্ডার, ধর্ষন ও বিস্ফোরক আইনের মামলা সহ মোট ০৬ টি মামলা আছে। এছাড়া নারায়নগঞ্জের সিদ্দিরগঞ্জ থানায় একটি অস্র মামলা আছে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:
নোয়াখালী জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও/সি, ডিবি, নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ জাকির হোসেন , জেলা গোয়েন্দা শাখা, নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৫ এপ্রিল ২০২৬খ্রিঃ তারিখ, রাত ২০.৩০ ঘটিকার সময় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, বেগমগঞ্জ থানাধীন ০৬ নং রাজগঞ্জ ইউপির ০৩ নং ওয়ার্ডস্থ আলাদীনগর সাকিনের জনৈক মাসুদ মিয়ার চায়ের দোকেনে সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে বেগমগঞ্জ উপজেলার আলোচিত দোলোয়ার বাহিনীর প্রধান মোঃ দেলোয়ার হোসেন(৩৫), পিতা-মৃত ছায়েদুল হক, মাতা-আকলিমা বেগম, সাং-পূর্ব একলাশপুর(কামাল উদ্দিন বেপারী বাড়ি), ০৪ নং ওয়ার্ড, ০৭ নং একলাশপুর ইউপি, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালীকে আটক করে এবং তাহার দেহ তল্লাশি করিয়া ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন|

✍️ মন্তব্য লিখুন