মিলানে হাইওয়ে আটকে মিউজিক ভিডিও, শেষে দেশ থেকে বহিষ্কার!
মলদোভান ট্র্যাপার 351 Bratan (আসল নাম Nicolae Novacenco, ৩১) কে ইতালি থেকে মলদোভায় ফেরত পাঠানো হয়েছে। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় Milano-Meda হাইওয়ের Affori অংশে কয়েক ডজন বাইক নিয়ে রাস্তা বন্ধ করে Omar Ramo-র সাথে ভিডিও শুট করেন, পরে ড্রোন ফুটেজ সোশ্যালে দেন। পুলিশ ভিডিও দেখে তাকে শনাক্ত করে।
স্বরাষ্ট্রমন্ত্রী Matteo Piantedosi জানিয়েছেন, “যাত্রীদের নিরাপত্তা গুরুতর ঝুঁকিতে পড়েছিল”, তাই সামাজিক বিপজ্জনকতার কারণে তার permesso di soggiorno বাতিল করে প্রথম ফ্লাইটেই দেশে পাঠানো হয়েছে।
Bratan ২০০৯ সাল থেকে ইতালিতে ছিলেন, এখানে তার সঙ্গী ও ছোট সন্তান আছে। তার আইনজীবী Matteo Politano বলছেন এটা অতিরিক্ত শাস্তি, এটা শুধু একটা “bravata” ছিল, তারা এখন Lombardy-র TAR আদালতে আপিল করবেন।
সূত্র: Radio Lombardia 27.09.26 | Piantedosi X | ABNA-SE
✍️ মন্তব্য লিখুন