ইবি প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ।
মঙ্গলবার এক শুভেচ্ছাবার্তায় সংগঠনটির ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছাবার্তায় জিয়া পরিষদের নেতারা বিএনপির প্রতিষ্ঠা এবং দেশের রাজনৈতিক ইতিহাসে দলটির ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন।
বিবৃতিতে দেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিএনপির ভূমিকা, দলটির বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রাম এবং জিয়া পরিবারের রাজনৈতিক অবদানের কথাও উল্লেখ করা হয়।
ইবি জিয়া পরিষদের নেতারা তাঁদের শুভেচ্ছাবার্তায় গণতন্ত্র, দেশপ্রেম, সংগ্রাম ও আধিপত্যবাদবিরোধী রাজনৈতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে বিএনপির নেতৃত্ব, নেতাকর্মী ও অঙ্গসংগঠনের সদস্যদের শুভেচ্ছা জানান।
বিবৃতির শেষাংশে বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলের সঙ্গে সংশ্লিষ্ট নেতাকর্মী এবং দেশের জনগণের প্রতি সংগঠনটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নানা কর্মসূচির মধ্যেও এ শুভেচ্ছাবার্তা দেওয়া হয়।
✍️ মন্তব্য লিখুন