জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)। প্রতিষ্ঠানটি শিল্প মন্ত্রণালয়–এর অধীন ১৩ থেকে ২০তম গ্রেডে ৯টি ভিন্ন পদে মোট ৩৩ জন কর্মী নিয়োগ দেবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন কার্যক্রম শুরু হয়েছে ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে এবং চলবে আগামী ২৫ মার্চ ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
পদের তথ্য
প্রতিষ্ঠান: পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)
পদের সংখ্যা: ৯টি
মোট পদসংখ্যা: ৩৩টি
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী/অস্থায়ী)
কর্মস্থল: ঢাকা
যোগ্যতা
বিভিন্ন পদের জন্য এসএসসি ও এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়সসীমা
১৮ থেকে ৩২ বছর (১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী)
বেতন ও সুবিধা
নিয়োগপ্রাপ্তরা সরকারি বেতনস্কেল অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন ফি
টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে এসএমএস করে আবেদন ফি জমা দিতে হবে।
১–৫ নম্বর পদের জন্য: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)
৬–৯ নম্বর পদের জন্য: ৫৬ টাকা
অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য: ৫৬ টাকা
অনলাইনে ফরম পূরণের পর ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনপদ্ধতি, পদের যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর–এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাবে।
আবেদনের শেষ সময়
২৫ মার্চ ২০২৬, বিকেল ৫টা।
সূত্র: পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর–এর অফিসিয়াল ওয়েবসাইট।
✍️ মন্তব্য লিখুন