প্রকাশিত: ২০:০৪, ১৮ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের দেশগুলোর আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও সিঙ্গাপুর। জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশের ভিত্তিতে পৃথকভাবে এ ঘোষণা দেওয়া হয়েছে।
তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপিত হবে। জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, ১৯ মার্চ (বৃহস্পতিবার) শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পরদিনই ঈদ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, সিঙ্গাপুরে ঈদ উদযাপিত হবে একদিন পর, অর্থাৎ ২১ মার্চ (শনিবার)। দেশটির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার সেখানে চাঁদ দেখা সম্ভব হবে না। তাই শাওয়াল মাস শুরু ধরা হচ্ছে পরদিন থেকে।
বর্তমানে উভয় দেশেই পবিত্র রমজান মাসের ২৮তম দিন চলছে।
বিশ্লেষকদের মতে, চাঁদ দেখার ভৌগোলিক পার্থক্য এবং বৈজ্ঞানিক হিসাবের ভিন্নতার কারণে বিভিন্ন দেশে ঈদের তারিখ একদিন এদিক-সেদিক হতে পারে।
সূত্র: Gulf News
✍️ মন্তব্য লিখুন