প্রাণ কুমার রায় | ঢাকা প্রতিনিধি
১৬ মার্চ,২০২৬
পড়ালেখার পাশাপাশি ছাত্ররাজনীতিতে সক্রিয় থেকেও অনার্স প্রথম বর্ষের পরীক্ষায় ফাস্ট ক্লাস অর্জন করেছেন মেহেদী হাসান। তিনি ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজ এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।
সম্প্রতি প্রকাশিত অনার্স প্রথম বর্ষের ফলাফলে তিনি ফাস্ট ক্লাস অর্জন করেন। পড়ালেখার পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থেকেও এ সাফল্য অর্জন করায় সহপাঠী ও শিক্ষকদের মধ্যে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
জানা যায়, মেহেদী হাসান কলেজ শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্ররাজনীতির নানা কর্মসূচি ও সংগঠন পরিচালনার দায়িত্বের পাশাপাশি তিনি নিয়মিত পড়াশোনায় মনোযোগ ধরে রেখেছেন।
সহপাঠীরা জানান, ব্যস্ত সাংগঠনিক কার্যক্রমের মধ্যেও তিনি ক্লাসে উপস্থিতি, নোট প্রস্তুত ও পরীক্ষার প্রস্তুতিতে ধারাবাহিকতা বজায় রেখেছেন। ফলে পড়াশোনা ও সংগঠনের কাজ দুটো ক্ষেত্রেই তিনি নিজেকে সক্রিয় রাখতে পেরেছেন।
এ বিষয়ে মেহেদী হাসান বলেন, “ছাত্ররাজনীতি ও পড়াশোনা একে অপরের পরিপূরক হতে পারে। সময়কে সঠিকভাবে ব্যবহার করলে শিক্ষাজীবনের লক্ষ্য অর্জনের পাশাপাশি সংগঠনের কাজও করা সম্ভব।”
শিক্ষকদের মতে, শিক্ষার্থীদের জন্য এ সাফল্য ইতিবাচক বার্তা বহন করে। পড়াশোনার পাশাপাশি নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকেও যে ভালো ফল করা সম্ভব মেহেদী হাসানের অর্জন তারই উদাহরণ।
✍️ মন্তব্য লিখুন