প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৩ পিএম
সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২১ মার্চ (শনিবার) ঈদ উদযাপিত হবে।
Khaleej Times-এর এক প্রতিবেদনে বলা হয়, ২০ মার্চ (বৃহস্পতিবার) সেখানে শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা না থাকায় একদিন পর ঈদ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিঙ্গাপুরে হিজরি মাস নির্ধারণে সরাসরি চাঁদ দেখার ওপর নির্ভর না করে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুসরণ করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে শাওয়াল মাসের চাঁদ ক্যামেরায় ধারণের বিষয়টি নিশ্চিত করেছে International Astronomical Center। Gulf News-এর প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবির খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় চাঁদের ছবি তোলা হয়।
প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়, ছবি তোলার সময় সূর্য থেকে চাঁদের কৌণিক দূরত্ব ছিল ৯.২ ডিগ্রি এবং চাঁদের বয়স ছিল মাইনাস ১৫ ঘণ্টা ২৩ মিনিট, যা জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ।
এর আগে অস্ট্রেলিয়াও পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে।
বিশ্লেষকদের মতে, ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার সক্ষমতার পার্থক্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে ঈদের তারিখ একদিন এদিক-সেদিক হতে পারে।
✍️ মন্তব্য লিখুন