এম জি বাবর নোয়াখালী (প্রতিনিধি):
বেগমগঞ্জের চৌমুহনী গনিপুর এলাকায় বস্তাভর্তি গলাকাটা (৪৮) বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে বেগমগঞ্জ স্টেডিয়ামের উত্তর পার্শ্বের শাখা খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান,বেগমগঞ্জ স্টেডিয়ামের উত্তর পার্শ্বের গনিপুর পাটোয়ারী বাড়ির সামনে খাল থেকে গলা ও পেট কাটা অবস্থায় (৪৮) বছর বয়সী এক অজ্ঞাত নামা ব্যক্তিকে কে বা কাহারা ২ থেকে ৩ দিন আগে বস্তা ভর্তি করে ফেলে যায়। এলাকার লোকজন লাশের গন্ধ পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরত হাল লিখে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।
গনিপুর গ্রামের আমিন মিয়ার পুত্র বাহার হোসেন বলেন, স্টেডিয়ামের সাথের খালে অজ্ঞাতনামা এক ব্যক্তির বস্তাভর্তি লাশ দেখতে পাওয়ার পর আমরা এলাকার লোকজন পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে। এতে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

✍️ মন্তব্য লিখুন