প্রাণ কুমার রায় | ঢাকা প্রতিনিধি | ১৬ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজের কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে কলেজ শাখা ছাত্রদল।
কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম ও সদস্য সচিব মো. নাজমুল ইসলাম কর্মচারীদের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দেন। এ সময় তারা বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি সহমর্মিতা ও সম্প্রীতিরও বার্তা বহন করে। প্রতিষ্ঠানের কর্মচারীরা শিক্ষা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সেই সময় ছাত্রদলের আহ্বায়ক সদস্য আরিফ খান জয়, মো. সোহাগ মিয়া উপস্থিত ছিলেন।
আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম জানান,
উৎসবকে ঘিরে সমাজের বিভিন্ন শ্রেণি,পেশার মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
✍️ মন্তব্য লিখুন