পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
বদলির অংশ হিসেবে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সিলেট মহানগর পুলিশ (এসএমপি), সিআইডি এবং পুলিশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ইউনিটে নেতৃত্বের পরিবর্তন আনা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার আরও কয়েকজন কর্মকর্তাকেও বিভিন্ন রেঞ্জ, মহানগর পুলিশ, বিশেষায়িত ইউনিট এবং পুলিশ সদর দপ্তরে বদলি ও পদায়ন করা হয়েছে। সরকার বলছে, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা এবং জনস্বার্থ বিবেচনায় নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদান করতে বলা হয়েছে এবং প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই বদলির আদেশ কার্যকর হয়েছে।
✍️ মন্তব্য লিখুন