ঢাকা: দেশে পুরুষদের বিরুদ্ধে নির্যাতন ও বিদ্যমান কিছু আইনের অপব্যবহারের অভিযোগ বিবেচনায় নিয়ে ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়।
রিটে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং যৌতুক আইনের অপব্যবহারের মাধ্যমে অনেক ক্ষেত্রে পুরুষরা হয়রানির শিকার হচ্ছেন। এ ধরনের অভিযোগ প্রতিরোধ এবং পুরুষদের জন্য পৃথক আইনি সুরক্ষা নিশ্চিত করতে নতুন একটি আইন প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে।
আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। একই সঙ্গে নতুন আইন প্রণয়নে সরকারের নিষ্ক্রিয়তা কেন আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হবে না, সে মর্মেও রুল জারির আবেদন জানানো হয়েছে।
রিটটি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থাপনের কথা রয়েছে। আদালত রিটের প্রাথমিক শুনানি শেষে এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন।
✍️ মন্তব্য লিখুন