শিরোনাম:

  ভেনিসে সুরের ঝড় তুলতে আসছেন ‘নগর বাউল’ জেমস   মরিয়মের মৃত্যুর বিচারের দাবিতে উত্তাল সাতক্ষীরা, গাজী নজরুলের কুশপুত্তলিকা দাহ   তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া কত বাড়ছে   গাইবান্ধায় ১৩ মাসের কন্যাশিশু উদ্ধার, গ্রেপ্তার ৪   নাসিরনগরে কসটেপ মোড়ানো অটোরিকশাচালকের লাশ উদ্ধার   মানিকগঞ্জে ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা, ধস্তাধস্তিতে শ্বশুরের মৃত্যু   ডেঙ্গু প্রতিরোধে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান প্রতিমন্ত্রীর   অপ্রতিম হত্যার বিচার ও ক্যাম্পাসের নিরাপত্তার দাবিতে কুবি শিক্ষক সমিতির মানববন্ধন   আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের চার ইউনিটের অভিযান   শিশু হত্যার অভিযোগে দিনাজপুরে মহাসড়ক অবরোধ   ৪ দফা দাবি জানিয়ে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ স্থগিত   বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলল জাল টাকার বান্ডিল, আসল ভেবে কুড়িয়ে নিল জনতা   ভারতে ৫০ বছর পর আবারও কাঁধে ব্যাগ ঝুলিয়ে শৈশবে ফিরে গেলেন সহপাঠীরা
আজ, মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১২:৫৫

মাহে রজব এলো রমজানের সওগাত নিয়েঃ- ফখরুল ইসলাম আনসারি

ভূমিকাঃ আরবী ১২ মাসের মধ্যে রজব মাস হচ্ছে সপ্তম মাস। যে মাসটির আগমন ঘটে পবিত্র মাহে
রমজানের সওগাত নিয়ে। আশহুরে হুরুম ৪টি সম্মানিত মাসের মধ্যে রজব মাস অন্যতম। এ মাসে
ইবাদতের প্রতি যত্মমান হয়ে গুণাহ থেকে বিরত থাকা প্রত্যেক মুমিনের কর্তব্য। রজব মাসের বরকত ও
ফজিলত অর্জন করতে হলে অন্যান্য মাসের তুলনায় আরো অনেক বেশি নেক আমল করতে হবে। আদায়
করতে হবে বিভিনড়ব নফল ইবাদত। যদিও এ মাসের জন্য আলাদা কোন নামাজ বা ইবাদত নির্ধারিত নেই।

রজব মাসের মাহাত্বঃ
(১) রজম মাস আল্লাহর মাস হিসাবে পরিচিত। মহানবী (সঃ) এরশাদ করেছেন- “রজব আল্লাহর মাস, শাবান আমার মাস এবং রমজান আমার উম্মতের মাস”।
(২) এ মাসের ২৭ তারিখে ইসলামের ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা পবিত্র মিরাজ সংঘটিত
হয়েছে। যার মাধ্যমে মুসলমানদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে।
(৩) ইসলামের ইতিহাসের প্র ম হিজরত (হাবশায়) সংঘটিত হয়েছে এ মাসে।
(৪) তাবুক যুদ্ধ যদিও রজব মাসে সংঘটিত হয়নি কিন্তু এ মাসে এ যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা হয়েছিলো।
(৫) মুসলমানদের পবিত্র কিবলা এবং ইবাদতের অন্যতম প্রধান স্থান “কাবা” ঘর পূণঃ নির্মাণ করা হয় এ মাসে।
(৬) এ মাসে ইসলামের ইতিহাসের অসংখ্য চুক্তি সম্পাদিত হয়েছিল। যে সকল চুক্তির ফলে পবিত্র ইসলাম ও মুসলিম উম্মাহর ঐক্য- সংহতির ক্ষেত্রে অপরিসীম ভূমিকা পালন করেছে।

রজব মাসের ইবাদত ও আমলঃ রজব মাসে নির্ধারিত কোন ইবাদত বা আমলের বাধ্যবাধকতা না থাকলেও
হাদিস শরীফে এ মাসের বিভিনড়ব ফজিলত পূর্ণ হাদিসের মাধ্যমে বিভিনড়ব ইবাদতের প্রতি উম্মতকে অনুপ্রাণীত করা হয়েছে। নফল রোজা, নফল নামাজ, তাওবা- ইস্তেগফার বেশি বেশি করে আদায় করার জন্য নবীজি অনুপ্রাণীত করেছেন।

দোয়াঃ মহানবী (সঃ) এ মাস শুরু হলেই একটি বিশেষ দোয়া বেশি বেশি করে পাঠ করতেন। দোয়াটি
হচ্ছে- “আল্লাহুম্মা বারিকলানা ফি রাজাবা ওয়া শা’বান ওয়া বাল্লিগনা রমাদান”। অর্থ্যৎ- “হে আল্লাহ রজব
মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন; রমজান মাস আমাদের নসিব করুন।

উপসংহারঃ এ মাসের পবিত্রতা রক্ষা করে প্রত্যেক মুসলমানের বিভিনড়ব ইবাদতের মাধ্যমে পবিত্র মাহে
রমজানকে স্বাগত জানানো উচিত।

শেয়ার করুন


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।